নিজের কোম্পানির রকেটে আগামী মাসে মহাকাশে যাবেন জেফ বেজোস

আপডেট : ০৭ জুন ২০২১, ২২:১০

আমাজন এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী মাসেই মহাকাশে যাচ্ছেন। নিজের কোম্পানি ব্লু অরিজিনের রকেটে চড়ে মহাকাশে যাবেন বলে জানিয়েছেন বেজোস। সঙ্গে থাকবেন তার ভাই। এই প্রথম বিশ্বের কোনো শতকোটিপতি মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিতে যাচ্ছেন। খবর রয়টার্সের

ইনস্টাগ্রামে এক পোস্টে জেফ বেজোস জানিয়েছেন, ‘আমি সেই পাঁচ বছর বয়সেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতাম। আগামী ২০ জুলাই আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার ভাই মার্কও আমার সঙ্গে থাকবে।’ ৫ জুলাই বেজোস আমাজনের প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন। জেফ বেজোসের মতোই বিলিয়নার এলন মাস্ক এবং রিচার্ড ব্র্যানসনও মহাকাশে যাওয়ার জন্য রকেট কোম্পানি তৈরি করেছেন। কিন্তু বেজোসই         প্রথম মহামাশে যাচ্ছেন। ব্লু অরিজিনস এ পর্যন্ত ১৫ টি ফ্লাইটের পরীক্ষা চালিয়েছে। কিন্তু এতে কোনো যাত্রী ছিলেন না। গত মাসে ব্লু অরিজিনস প্রথমবারের মতো তার ছয়টি আসন নিলামে তোলে। এতে ১৩৬টি দেশ থেকে পাঁচ হাজার ২০০ প্রতিযোগী অংশ নিয়েছেন। তবে আসনের মূল্য সর্বোচ্চ কতো উঠেছে তা জানায় ব্লু অরিজিনস। দ্বিতীয়বারের নিলামে এখন পর্যন্ত ২৮ লাখ ডলার উঠেছে বলে কোম্পানিটির ওয়েবসাইট থেকে জানা গেছে