ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৫:৪০

শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ২শ ৬৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালি মন্ডা গ্রামের রোকন মন্ডলের ছেলে সাকিব হোসেন (১৮) ও একই গ্রামের নায়েব আলীর ছেলে রিপন হোসেন (১৯)।

ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ থেকে মাদক ব্যবসায়ীরা ঢাকায় ফেন্সিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে  পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২শ ৬৪ বোতল ফেন্সিডিলসহ ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।

ইত্তেফাক/নূহু