মীর্জাগঞ্জে বকশী খালের ইজারা বাতিলের দাবি

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:০৬

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নের বেগমপুর বাঁধঘাট থেকে চত্রা বকশী খালের স্লুইসগেট পর্যন্ত ইজারা বাতিল করে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ-পশ্চিম সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন খালের পাড়ে এ মানববন্ধন করেন তারা। এতে বক্তব্য রাখেন মো. হানিফ হাওলাদার, মো. সাহেব আলী প্রমুখ। এর আগে গত ১৮ মে মাছ ধরার জন্য ঐ খাল উন্মুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস।