প্রতি বছরের ন্যায় এবারেও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্টপ নয়ানী পীরবাড়ি দরবার শরীফের ১১৯তম পবিত্র ওরশ শরীফ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। নয়ানী পীরবাড়ির মরহুম শাহ্সূফি সামসুদ্দিন আহাম্মদের বড় ছেলে বর্তমান গদিনসীন পীরে কামেল হযরত মাওলানা পীরজাদা নূর মোহাম্মদ বাত্সরিক ওরশ শরীফ ও দোয়া মাহফিলে সকল নবী ও ওলি প্রেমিকদের অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
