ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে ইসলামিক ফাইন্যান্সের। ইসলামিক ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে জানা গেছে, ইসলামিক ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকা। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ২৩ দশমিক ১০ টাকায়। ফলে এক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ দশমিক ১০ টাকা বা ১০ শতাংশ।
ডিএসইতে শেয়ারের দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ, জেমিনি সি ফুডের ৯ দশমিক ৯৯ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, ফনিক্স ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, গ্রিন ডেলটা ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯ দশমিক ৯৭ শতাংশ, ঢাকা ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৯ দশমিক ৯৬ শতাংশ ও রানার অটোমোবাইলের ৯ দশমিক ৯৬ শতাংশ দর বেড়েছে।
