সোনালি আঁশের আয় কমেছে ৪৫ শতাংশ

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:১৪

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালি আঁশ লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) পুরো তিন প্রান্তিক বা ৯ মাসে ৪৫ শতাংশ কমেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি চলতি হিসাব বছরের পুরো তিন প্রান্তিকে অর্থাত্ ২০২০ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত ৯ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৭৫ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ দশমিক ৩৬ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি আয় ০ দশমিক ৬১ টাকা বা ৪৪ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। শুধু তৃতীয় প্রান্তিকে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৪৯ টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল শূন্য দশমিক ১৩ টাকা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৬ দশমিক ২৮ টাকা।