ঈদুল আজহা উপলক্ষ্যে চলছে ওয়ালটনের ‘মেগা ঈদ ফেস্টিভ্যাল’। এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে নারায়ণগঞ্জের পোশাককর্মী সেলিম মিয়া পেয়েছেন ১০ লাখ টাকা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেলিম মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুপতারা ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াসমিন বেগম, ওয়ালটন প্লাজা ট্রেডের ডিসিইও আবুল কালাম আজাদ, পিএসডি বিভাগের ডিভিশনাল হেড ইমরোজ হায়দার খান
০০০০০
ওয়ান ব্যাংক লিমিটেড ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ব্যাংকে এএমডি মো. মনজুর মফিজ এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. খোরশেদ আলম স্বাক্ষর করেন
