কচুয়ায় ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:২১

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়া উপজেলায় ইসলামী এজেন্ট ব্যাংক ডুমুরিয়া শাখায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে ডুমুরিয়া বাজারের কুয়েত শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ডুমুরিয়া বাজারের কুয়েত শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংক কার্যালয়ের বাঁ পাশের জানালার গ্রিল কেটে চোর ভেতরে ঢোকে। পরে  সিন্দুকের তালা ভেঙে ৮ লাখ ১৬ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুুলিশ সুপার আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার ওসি মহিউদ্দিন, সিআইডির কুমিল্লা ব্রাঞ্চের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট আক্তার হোসেন প্রমুখ। ব্যাংকের ব্যবস্থাপক মামুন জানান, চুরির ঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।