ডা. মোড়ল নজরুল ইসলামের শ্বশুরের ইন্তেকাল

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:২২

ইত্তেফাক রিপোর্ট

বিশিষ্ট সাংবাদিক ও চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মোড়ল নজরুল ইসলামের শ্বশুর বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকার সূত্রাপুর থানাধীন ফরিদাবাদ উচ্চ বিদ?্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক আবুল কাশেম মাস্টার মিরপুরস্থ ডেল্টা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গত শনিবার হার্ট ও ফুসফুসের সমস্যাজনিত রোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী, চার কন্যা, তিন পুত্র ও নাতি-নাতনি, জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক নাতনি স্টেমসেল বিজ্ঞানী এবং যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং এক নাতি জার্মানিতে নাসার বিজ্ঞানী হিসেবে কর্মরত। এক ছেলে যুক্তরাজ্য এবং এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। আজ বুধবার মরহুম আবুল কাসেম মাস্টারকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিয়ান ডাঙ্গুরী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের বড় জামাতা ডা. মোড়ল নজরুল ইসলাম ও জ্যৈষ্ঠ কন্যা ফাতেমা ইসলাম সবার কাছে তার শ্বশুরের বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন।