সম্মিলিত সামাজিক আন্দোলনের দাবি

শ্রমজীবী কৃষকের কল্যাণে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা রাখতে হবে

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:৪০

শ্রমজীবী কৃষকের কল্যাণে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা সন্নিবেশিত করে দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে এগিয়ে নেওয়ার দাবি করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল মঙ্গলবার সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় রুম-১ পশ্চিম গ্যালারি, জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক আলোচনাসভায় বক্তারা জাতীয় বাজেটের পর্যালোচনায় এ দাবি করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, কাজী সালমা সুলতানা, জহিরুল ইসলাম জহির, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট পারভেজ হাসেম, অলক দাশগুপ্ত, আব্দুর রাজ্জাক, ইয়াছরেমিনা বেগম, কেন্দ্রীয় নেতা ড. সেলুবাসিত, কামরুজ্জামান, গোলাম রসুল, ঢাকা মহানগর নেতা জুবায়ের আলম ও বেলায়েত হোসেন প্রমুখ।