আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৯

আওয়ামী লীগের স্থানীয় দুটি উপ-গ্রুপের সংঘর্ষে মো. মাসুদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। চট্টগ্রাম মহানগরের আকবর শাহ হাউজিং এলাকায় শুক্রবার রাত আটটার দিকে এ সংঘর্ষ হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: একই সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২

তিনি জানান, আকবর শাহ হাউজিং এলাকায় আওয়ামী লীগের স্থানীয় দুটি উপ-গ্রুপের সংঘর্ষে গুরুতর আহতাবস্থায় মাসুদ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। তার সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ইত্তেফাক/আরকেজি