রাজধানীর খিলক্ষেত এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজু নামে এক রডমিস্ত্রি আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও চার হাজার টাকা নিয়ে গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু খিলক্ষেত রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চার ছিনতাইকারী তার পথরোধ করে। তারা মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে রাজু বাধা দেন। এতে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে এবং ফোন ও টাকা কেড়ে নেয়।
