টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাছ কাটার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বুলবুল খান মাহবুব, জেলা সিপিবির সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, ইসলামিক বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, রানী দিনমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইসলাম প্রমুখ।
