মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের চারটি সড়কের পাকাকরণ কাজ ২০১৮ সালে শুরু হলেও এখনো শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন এসব পথে চলাচলকারীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. শওকত হোসেন বলেন, করোনা ভাইরাস, লকডাউন এবং এলজিইডি থেকে নিয়মিত বিল না পাওয়ায় কাজ স্থগিত ছিল। হাড়িয়া-জালশোকা সড়কের কাজ পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য তিনটি সড়কের কাজও দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদার সড়কগুলোর কাজ না করলে ওয়ার্ক অর্ডার বাতিল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
