শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৫১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বুধবার করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সু্কল ক্যাবিনেটের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফুল হায়দার ফকিরের সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী ও কল্পনা ঘোষ। বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘একমাত্র স্বাস্থ্যবিধি অনুসরণই পারে করোনা ভাইরাস হতে সুরক্ষা দিতে’। বিতার্কিকরা করোনা ভাইরাসের উত্পত্তি, প্রভাব, শিক্ষার বর্তমান অবস্থা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বৃদ্ধি, প্রতিকার ইত্যাদি বিষয় তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।