কমলাপুরে হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৩৭

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে তরুণ কান্তি সেন (৫১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হোটেল কক্ষের দরজা ভেঙে খাটের ওপর তার মৃতদেহ পাওয়া যায়। কী কারণে তার মৃত্যু হয় তা নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তি পেশায় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কমলাপুরের হোটেল আল ফারুকের সপ্তম তলার ১০১ নম্বর কক্ষে গত সোমবার ওঠেন তরুণ কান্তি সেন। মঙ্গলবার তিনি কক্ষ থেকে না বের হওয়ায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। তারা বারবার ডেকেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে রাত ১১টার দিকে মতিঝিল থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তার বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার আব্দুস সাত্তার রোডে। বাবার নাম উমেষ চন্দ্র সেন।