দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত আছে। গত এক দিনে দেশে আরো ২ হাজার ৫৩৭ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৮ এপ্রিল এর চেয়ে বেশি ২ হাজার ৯৫৫ জন সংক্রমিত হন। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে মৃত্যু হয়েছে আরো ৩৬ জনের। মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ২ হাজার ২৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১০টি ল্যাবে ২০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬১ লাখ ০৬ হাজার ৭৯১টি নমুনা। গতকাল বুধবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১২ দশমিক ৪৪ শতাংশ।
