সন্তানসহ সম্মানের সঙ্গে নারীকে শ্বশুরবাড়িতে তুলে দিল পুলিশ

আপডেট : ১০ জুন ২০২১, ০০:২০

এক নারী লিখেছেন, স্থানীয় একটি ধনাঢ্য পরিবারে বিয়ে হয় তার। স্বামী সুদর্শন ও শিক্ষিত। ঘরে ৯ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা অজুহাতে তার স্বামী তাকে নানাভাবে অপমান-অপদস্ত করে আসছে। স্বামী প্রায়াই তার গায়ে হাত তুলত। দীর্ঘদিন নানা অপমান ও নিপীড়ন সহ্য করে সংসার করছিলেন সেই নারী। তিনি সব চেষ্টা করেছেন সংসার করার জন্য। বেশ কিছু দিন আগে তাকে তার সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সন্তানকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন তার ভাইয়ের বাড়িতে। সন্তান নিয়ে তিনি ভীষণ বিপদে পড়েছেন। কোনো উপায়ন্তর না দেখে তিনি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে লিখেছেন তার পাশে দাঁড়ানোর জন্য। তবে, তিনি তার স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে কোনো মামলা করতে আগ্রহী নন। সম্মানের সঙ্গে তার সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি থাকতে চান।

এআই?জি (মি?ডিয়া) মো. সো?হেল রানা বলেন, এই নারীর বার্তা পাওয়া মাত্রই মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এ বিষয়টি কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি আবুল কালাম আজাদের নিকট পাঠিয়ে তাকে নির্দেশনা দেন সেই নারীকে আইনি সহায়তা দিতে। ওসি দক্ষিণ কেরানীগঞ্জ তাত্ক্ষণিকভা?বে উদ্যোগী হ?য়ে  উক্ত নারীকে তার শ্বশুরবাড়িতে তুলে দেন। এই নারীর স্বামীকে বলা হয়েছে এই নারীর কাছ থেকে পুনরায় কোনো অভিযোগ এলে তাকে কঠিন আইনি পরিস্থিতির মুখে পড়তে হবে। উক্ত নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য পুলিশ তার পাশে প্রবলভাবে থাকবে বলে সেই নারীর স্বামী ও তার পরিবারকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, উক্ত নারীর অনুরোধে উভয়পক্ষের নাম-পরিচয় প্রকাশ থেকে বিরত থাকা হলো।