সাইপ্রাস নামের কোনো গাছ
আমাদের কখনো ছিল না।
ছায়ার সারল্য,
ফলের স্বাদ কেমন?
বসন্তের দিনে
ফুলগুলির কবিতা কতটা বিরহী কোকিল?
সকল গাছের কথা নয় সকল গাছের।
গাছেরও আছে শ্রেণিদ্বন্দ্ব-কথা।
সাইপ্রাস আমাদের সজনে গাছকে
বাইবেল পড়তে বলেনি।
সজনেও বলেনি লালনধর্ম পড়ো,
সুফিবাদ পড়ো।
শুনেছি,
সাইপ্রাস নামে একটি দেশ আছে,
আরবেও ওই নামে একটি গাছ আছে।
নয়নচিত্তে প্রবাসীর আকাশ নয় বটের নীল ছায়া।
