ভুল দেখি

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩১

জীবন তৈয়ার নেই, অনন্ত দাঁড়িয়ে থাকে—

জন্মাবধি গাঙ ছলকাতে ছলকাতে ডাকে!

 

জীবন তৈয়ার নেই, পৃথিবী জেগেই থাকে—

অদৃশ্য বেহারা তার পিঁড়ায় ঘুরতে থাকে!

 

জন্মাবধি ভুল দেখি, পাশে যেন সোনাপক্ষী—

অথচ সংগ্রাম সঙ্গী, পাহারায় কারারক্ষী!

 

কোথাও যুদ্ধের মৃত্যু কোথাও বা বঞ্চনার—

জন্মাবধি ভুল দেখি—নন্দমুখ আপনার।