দামুড়হুদার সীমান্তবর্তী তিন গ্রামে র্যাপিড অ্যান্টিজেন ক্যাম্পে নমুনা সংগ্রহ

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩৮

চুায়াডাঙ্গার দামুড়হুদার সীমান্তবর্তী হাতিভাঙ্গা, মুক্তারপুর ও বদনপুর গ্রামে র্যাপিড অ্যান্টিজেন ক্যাম্প স্থাপনের মাধ্যমে করোনা ভাইরাস আক্রান্তদের শনাক্তকরণে নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনটি গ্রামে মোট  ৫৩ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে পাঠানো হয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল শুভ জানান, উপজেলার হাতিভাঙ্গা, মুক্তারপুর ও বদনপুর গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। এজন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাতিভাঙ্গা, মুক্তারপুর ও বদনপুর গ্রামে র্যাপিড অ্যান্টিজেন ক্যাম্প স্থাপনের মাধ্যমে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শনাক্তকরণে ৫৩ জনের নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি হবে, সেখানেই মেডিক্যাল টিম নমুনা সংগ্রহের কাজ করবে।