বিশ্বব্যাপী পাম তেল উত্পাদনকারী দেশগুলোর সংগঠন কাউন্সিল অব পাম অয়েল প্রডিউসিং কানট্রিজ (সিপপস) ‘স্মল হোল্ডার্স অ্যান্ড অয়েল পাম প্ল্যান্টেশন’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এন্ট্রি আহ্বান করেছে। এর উদ্দেশ্য হলো—অয়েল পাম বাগান বা এর আশপাশে বসবাসকারী পরিবারসমূহ ও জনসাধারণকে সম্পৃক্ত করা। পাম তেল শিল্পে স্মল হোল্ডারদের (ক্ষুদ্র অয়েল পাম চাষি) তাত্পর্যপূর্ণ ভূমিকা, তাদের জীবনযাত্রা ও চ্যালেঞ্জসমূহ রচনায় প্রতিফলিত হতে হবে। উল্লেখ্য, বিশ্বের মোট পাম তেল উত্পাদনের ৪০ শতাংশের অধিক করে থাকেন স্মল হোল্ডার বা ক্ষুদ্র চাষিরা।
সিপপস মনে করে যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম একটি লক্ষ্য—টেকসই ব্যবহার ও উত্পাদন অর্জনে পাম তেল শিল্পে স্মল হোল্ডারদের ভূমিকাকে স্বীকৃতি প্রদান করার এখনই সময়। এই প্রতিযোগিতার মাধ্যমে সিপপস পাম তেল উত্পাদনকারী দেশগুলোর স্মল হোল্ডারদের জন্য একটি বৈশ্বিক অয়েল পাম এলায়েন্স গঠনের গুরুত্বকে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে। ৫০০-৭৫০ শব্দের মধ্যে ইংরেজি, ফরাসি, স্প্যানিশসহ কয়েকটি ভাষায় রচনা লিখতে হবে এবং তা আগামী ৩১ জুলাই, ২০২১ এর মধ্যে [email protected] এ পাঠাতে হবে। রচনার জন্য তিনটি বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানতে https://www.cpopc.org/events/ ভিজিট করা যেতে পারে। বিজয়ীদের জন্য ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার নির্ধারণ করা হয়েছে এবং মোট পুরস্কারের পরিমাণ ৭ হাজার ৯৫০ ডলার।— প্রেস বিজ্ঞপ্তি।
