বিশ্বকাপ ফুটবল হয়। ফুটবল দুনিয়া মেতে থাকে। যে কোনো দিন ফুটবল খেলা দেখেনি, সেও টিভির পর্দায় চোখ রাখে। বিশ্বকাপের ঐ সময়টায় দেশের রাজনৈতিক বিষয়গুলো অনেকটাই প্রচারের আড়ালে চলে যায়। বিশ্বকাপের বাইরেও বিশ্বকাপের উত্তেজনা আছে। ইউরোপের দলগুলো নিয়ে ইউরো কাপ, দক্ষিণ আমেরিকার দলগুলো নিয়ে কোপা আমেরিকা। এ দুটি টুর্নামেন্ট বিশ্বকাপের পরই মর্যাদার আসরে বসে। বিশেষ করে বাংলাদেশের ফুটবল দর্শকের কাছে ইউরোপের টুর্নামেন্ট ইউরো কাপ অনেক বেশি আদরণীয়। ইউরোপের সেরা খেলোয়াড়েরা এখানে মাঠ মাতিয়ে থাকেন। ইউরো ফুটবল গত বছর হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেটি হয়নি। পুরো দুনিয়া যেখানে করোনায় গ্রাস করেছে, তখন খেলাধুলা কী করে হবে? কিন্তু এভাবে বসে থাকলে ফুটবলাররা যে ধ্বংস হয়ে যাবেন। টোকিও অলিম্পিক গেমস পিছিয়েছে এক বছর। ইউরো কাপ এক বছর পিছিয়ে এবার হতে যাচ্ছে।
আজ থেকেই শুরু হবে উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। ইতালির রোম শহরে ইতালি ও তুরস্ক বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে। এর পরই বিভিন্ন শহরে ছড়িয়ে যাবে খেলা। এবারই প্রথম ইউরো ফুটবল ১১টি শহরে অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৬০ বছর পূর্তি উদ্যাপন করতে গত বছর নানা আয়োজন করতে চেয়েছিল উয়েফা। এ কারণে ২০১২ সালে মিশেল প্লাতিনি ঘোষণা দিয়েছিলেন আজকের এই উয়েফা কাপের। আয়ারল্যান্ডসহ ১২টি শহরে ৫১টি ম্যাচ হওয়ার কথা ছিল। করোনা অনেক কিছুই লন্ডভন্ড করে দেওয়ায় সেটি আর হয়নি। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের ডাবলিনকে দর্শক বিবেচনায় বাদ দেওয়া হয়, সেটি করোনার কারণে। স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে ২৫ পারসেন্ট দর্শক খেলা দেখতে পারে এমন পরিকল্পনায় বাদ পড়ে আয়ারল্যান্ড।
কীভাবে খেলা হবে
২৪টি দল ছয় গ্রুপে লড়াই করবে। প্রতি গ্রুপে চারটি করে দেশ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপ দ্বিতীয় রাউন্ডে উঠবে। সেই সঙ্গে গ্রুপের সেরা চার তৃতীয় স্থান পাওয়া দল নিয়ে ১৬ দল খেলবে রাউন্ড সিক্সটিন পর্বে। নকআউট পর্বে খেলবে। গ্রুপ পর্বের সব খেলা শেষে কোনো দলের পয়েন্ট এবং অন্যান্য হিসাব সমান হয়ে গেলে গোল পার্থক্যে এগিয়ে থাকা দল রাউন্ড সিক্সটিনে যাবে। এর পরও জটিলতা হলে কোন দল বেশি গোল করেছে, বেশি জয় পেয়েছে, ফেয়ার প্লের অবস্থানটা কী। রাউন্ড সিক্সটিন থেকে আট দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল।
কবে, কখন
আজ ১১ জুন ইতালিতে ইউরো ফুটবলের ৬০তম আসরের উদ্বোধন। ইতালি ও তুরস্ক মুখোমুখি হবে। আগামী ২৩ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হবে। এরপর ২৬ জুন শুরু হবে নকআউট পর্ব। ২৯ জুন শেষ হবে নকআউট পর্বের রাউন্ড সিক্সটিন। আগামী ২ ও ৩ জুলাই কোয়ার্টার ফাইনাল, ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল ম্যাচ দুটি। লন্ডনের ওয়েম্বলিতে ১১ জুলাই ফাইনাল।
স্বাগতিক শহরগুলো
করোনার কারণেই হয়তো এমনটি করা হয়েছে, যেন অংশগ্রহণকারী দেশগুলোকে খুব বেশি ভ্রমণ করতে না হয়। দেশগুলো তাদের নিজ নিজ শহরে অনেক ম্যাচ পাবে। ইংল্যান্ডের জন্য গ্রুপের ম্যাচগুলো রাখা হয়েছে লন্ডনে, জার্মানি খেলবে মিউনিখে, হাঙ্গেরি খেলবে তাদের শহর বুদাপেস্টে, ইতালির ম্যাচ রোম শহরে, রাশিয়ার ম্যাচ সেন্ট পিটার্সবুর্গে, নেদারল্যান্ডসের আমস্টারডাম, লন্ডন, স্পেনের সেভিয়া, ডেনমার্ক খেলবে তাদের শহর কোপেনহেগেনে, রোমানিয়া খেলবে বুখারেস্ট শহরে। রাউন্ড সিক্সটিন খেলা হবে স্কটল্যান্ডের গ্লাসগোয়। জার্মানির মিউনিখ, হাঙ্গেরির বুদাপেস্ট, ইতালির রোম, আজারবাইজানের বাকু এবং রাশিয়ার সেই শহর সেন্ট পিটার্সবুর্গে হবে কোয়ার্টার ফাইনাল। ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল এবং ১১ জুলাই লন্ডনের ওয়েম্বলিতে ফাইনাল।
ওয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০
(১১ জুন-১১ জুলাই ২০২১)
ফিকশ্চার
তারিখ স্থান গ্রুপ সময়
গ্রুপ ‘এ’
১১ জুন রোম তুরস্ক-ইতালি রাত ১টা।
১২ জুন বাকু ওয়েলস-সুইজারল্যান্ড সন্ধ্যা ৭টা।
১৬ জুন বাকু তুরস্ক-ওয়েলস রাত ১০টা।
১৬ জুন রোম ইতালি-সুইজারল্যান্ড রাত ১টা।
২০ জুন বাকু সুইজারল্যান্ড-তুরস্ক রাত ১০টা।
২০ জুন রোম ইতালি-ওয়েলস রাত ১০টা।
তারিখ স্থান গ্রুপ সময়
গ্রুপ ‘বি’
১২ জুন কোপেনহেগেন ডেনমার্ক-ফিনল্যান্ড রাত ১০টা।
১২ জুন সেন্ট পিটার্সবার্গ বেলজিয়াম-রাশিয়া রাত ১টা।
১৬ জুন সেন্ট পিটার্সবার্গ ফিনল্যান্ড-রাশিয়া সন্ধ্যা ৭টা।
১৭ জুন কোপেনহেগেন ডেনমার্ক-বেলজিয়াম, রাত ১০টা।
২১ জুন কোপেনহেগেন রাশিয়া-ডেনমার্ক রাত ১টা।
২১ জুন সেন্ট পিটার্সবার্গ ফিনল্যান্ড-বেলজিয়াম রাত ১টা।
তারিখ স্থান গ্রুপ সময়
গ্রুপ ‘সি’
১৩ জুন বুখারেস্ট অস্ট্রিয়া-নর্থ মেসিডোনিয়া রাত ১০টা।
১৩ জুন আমস্টারডাম নেদারল্যান্ডস-ইউক্রেন রাত ১টা।
১৭ জুন বুখারেস্ট ইউক্রেন-নর্থ মেসিডোনিয়া সন্ধ্যা ৭টা।
১৭ জুন আমস্টারডাম নেদারল্যান্ডস-অস্ট্রিয়া রাত ১টা।
২১ জুন আমস্টারডাম নর্থ মেসিডোনিয়া-নেদারল্যান্ডস রাত ১০টা।
তারিখ স্থান গ্রুপ সময়
গ্রুপ ‘ডি’
১৩ জুন লন্ডন ইংল্যান্ড-ক্রোয়েশিয়া সন্ধ্যা ৭টা।
১৪ জুন গ্লাসগো স্কটল্যান্ড-চেক প্রজাতন্ত্র সন্ধ্যা ৭টা
১৮ জুন গ্লাসগো ক্রোয়েশিয়া-চেক প্রজাতন্ত্র রাত ১০টা।
১৮ জুন লন্ডন ইংল্যান্ড-স্কটল্যান্ড রাত ১টা।
২২ জুন গ্লাসগো ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড রাত ১টা।
২২ জুন লন্ডন চেক প্রজাতন্ত্র-ইংল্যান্ড রাত ১টা।
তারিখ স্থান গ্রুপ সময়
গ্রুপ ‘ই’
১৪ জুন সেন্ট পিটার্সবার্গ পোলান্ড-স্লোভাকিয়া রাত ১০টা
১৪ জুন সেভিয়া স্পেন-সুইডেন রাত ১টা।
১৮ জুন সেন্ট পিটার্সবার্গ সুইডেন-স্লোভাকিয়া সন্ধ্যা ৭টা।
১৯ জুন সেভিয়া স্পেন-পোলান্ড রাত ১টা।
২৩ জুন সেভিয়া স্লোভাকিয়া-স্পেন রাত ১০টা।
২৩ জুন সেন্ট পিটার্সবার্গ সুইডেন-পোল্যান্ড রাত ১০টা।
তারিখ স্থান গ্রুপ সময়
গ্রুপ ‘এফ’
১৫ জুন বুদাপেস্ট হাঙ্গেরি-পর্তুগাল রাত ১০টা।
১৫ জুন মিউনিখ ফ্রান্স-জার্মানি রাত ১টা।
১৯ জুন বুদাপেস্ট হাঙ্গেরি-ফ্রান্স সন্ধ্যা ৭টা।
১৯ জুন মিউনিখ পর্তুগাল-জার্মানি রাত ১০টা।
২৩ জুন বুদাপেস্ট পর্তুগাল-ফ্রান্স রাত ১টা।
২৩ জুন মিউনিখ জার্মানি-হাঙ্গেরি রাত ১টা।
শেষ ষোলো
২৬ জুন আমস্টারডাম এ (২)-বি (২) রাত ১০টা
২৬ জুন লন্ডন এ (১)-সি (২) রাত ১টা।
২৭ জুন বুদাপেস্ট সি (১)-ডি/ই/এফ (৩) রাত ১০টা।
২৭ জুন সেভিয়া বি (১)-এ/ডি/ই/এফ (৩) রাত ১টা।
২৮ জুন কোপেনহেগেন ডি (২)-ই (২) রাত ১০টা।
২৮ জুন বুখারেস্ট এফ (১)-এ/বি/সি (৩) রাত ১টা।
২৯ জুন লন্ডন ডি(১)-এফ (২) রাত ১০টা।
২৯ জুন গ্লাসগো ই (১)-এ/বি/সি/ডি (৩) রাত ১টা।
কোয়ার্টার ফাইনাল
২ জুলাই সেন্ট পিটার্সবার্গ রাত ১০টা
২ জুলাই মিউনিখ রাত ১টা।
৩ জুলাই বাকু রাত ১০টা।
৩ জুলাই রোম রাত ১টা।
সেমিফাইনাল
৬ জুলাই লন্ডন রাত ১টা।
৭ জুলাই লন্ডন রাত ১টা।
ফাইনাল
১১ জুলাই
লন্ডন
রাত ১টা।
