কাতারে বিশ্বকাপ এবং এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে আইএফএফকে দেওয়া অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, আরো ভালো খেলা উচিত ছিল। সুনীল বলেন, ‘আমরা ৩ পয়েন্ট পেয়েছি এটা আমাদের জন্য স্বস্তির। তবে আমরা ভালো খেলিনি। গোল মিস করেছি। এটা নিয়ে আমার টেনশন। অনেক সুযোগ নষ্ট করেছি আমরা। গোল খাইনি এটাও একটা স্বস্তি দিচ্ছে।’
আন্তর্জাতিক ম্যাচে ৭৪ গোল করায় বলা হচ্ছে মেসিকে ছাড়িয়ে গেলেন সুনীল। এই কথায় খুশি হতে পারেননি সুনীল। অধিনায়ক বলেন, ‘আমি গোলের সংখ্যা গুনি না। ১০ বছর পর না হয় আমি গোল নিয়ে কথা বলব।’
মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। কাতারের বিরুদ্ধে হারতে হলেও বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরে আত্মবিশ্বাসী ভারতীয় দল। এই ম্যাচ জিতে তিন নম্বরে থেকে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডে নিজেদের জায়গা পাকা করতে চায় ভারত।
