বিদেশি নিষেধাজ্ঞার বিরুদ্ধে পালটা জবাব একটি আইন পাস করেছে চীন। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাস হয়। আইনটি এমন সময় পাস হলো যখন বাণিজ্য, প্রযুক্তি এবং হংকং ইস্যুতে নিষেধাজ্ঞার চাপে আছে চীন। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে সরকার বিদেশি নিষেধাজ্ঞার বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নিতে পারবেন। তবে বিদেশি কোম্পানিগুলো এই আইন পাসে উদ্বেগ প্রকাশ করেছে। -আলজাজিরা
