বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ড. মঞ্জুশ্রী চৌধুরীর আজ ১৫ তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে তিনি মারা যান। ড. মঞ্জুশ্রী চৌধুরী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দ্বিতীয় শ্রেনী থেকে নবম ও দশম শ্রেনীর বাংলা পাঠ্যপুস্তকের অন্যতম লেখিকা ছিলেন। সপ্তম শ্রেনীর পাঠ্যপুস্তকে প্রথম পাঠ ‘রূপসী বাংলাদেশ’ তার এক বিখ্যাত প্রবন্ধ । সাহিত্যক্ষেত্রে ও গবেষণায় অবদানের জন্য তিনি বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার (১৯৮২), অনন্যা বিশেষ সম্মাননা পদক, নন্দিনী সাহিত্য পদক, সৈয়দা সাজিদুন্নেছা খাতুন চৌধুরী পদক, শেরে বাংলা সাহিত্য পদক, সিলেট রত্ম ফাউন্ডেশন অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার লাভ করেন। তিনি সিলেটের বিশ্বনাথ পরগণার স্বনামধন্য জমিদার শৈলেন্দ্র কুমার চৌধুরীর স্ত্রী ও তিন সন্তানের জননী।
