পাঁচবিবিতে কাঁচা সড়ক কাদায় বেহাল

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১১

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাকাকরণ না হওয়ায় বর্ষায় পাঁচবিবি উপজেলার কাঁচা সড়কগুলো কাদামাটিতে বেহাল হয়ে পড়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ঐসব এলাকার বাসিন্দাদের। সরেজমিনে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়া চাপড় গ্রামের কাঁচা সড়কে এমন বেহাল অবস্থা দেখা যায়। ঐগ্রামের আখের রস বিক্রেতা বেলাল বলেন, প্রতিদিন দুই বার আখের বোঝা ঘাড়ে করে এই কাদার সড়কটুকু পার হতে হয়। বয়স্ক আশরাফ আলী বলেন, দেশ স্বাধীনের পর থেকেই বর্ষাকালে এই কাদার জন্য কষ্ট করছি। স্থানীয় ইউপি সদস্য বাবু প্রধান বলেন, ঐ পাড়ার সবটুকু সড়কে ইট বিছানো হয়েছে। তবে মাঠে যাওয়ার জন্য বর্ষায় যতটুকু সড়ক রয়েছে তা সরকারি নয়।