তা র কা ব চ ন

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৭

যে শিল্পের সৌজন্যতা নেই সে শিল্পের নান্দনিকতা থাকে না। একটা ঐতিহ্য ও সৌজন্যতা বজায় রাখতে হবে সিনেমায় এবং মনে রাখতে হবে সিনেমা শুধুমাত্র ব্যবসা না, ব্যবসার বাইরেও সিনেমার লোকশিক্ষার দায়িত্ব থাকে। এর মাধ্যমে মানুষের নানা মতামত তুলে ধরতে হয়। মোদ্দাকথা, একজন চলচ্চিত্র নির্মাতার সৃষ্ট শিল্প যেন জনমানুষের মতামত গড়ে তুলতে সাহায্য করে। এটাই সিনেমার নান্দনিকতা।

 

সিনেমার নান্দনিকতা প্রসঙ্গে নির্মাতা কৌশিক গাঙ্গুলী

আমি যখন নাটকে কাজ করেছি তখন আমি টানা নাটকের কাজই করে গেছি। আবার যখন চলচ্চিত্রে কাজ শুরু করলাম তখন আমি টানা দু-তিন বছর অন্য কোনো কাজ করিনি। এখন আমার দর্শকদের কথা ভেবে বছরে হয়তো একটা বা দুইটা স্পেশাল নাটকে কাজ করবো। তবে নাটকে কাজ সেভাবে না করলেও ওয়েব সিরিজটা নিয়মিত করবো। আমি সবসময় চেষ্টা করি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার। ওয়েব সিরিজ এখন সবচেয়ে বেশি জনপ্রিয় একটা মাধ্যম। তাই আগামীতে ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের কাজ আরো বেশি করবো।

 

নাটক কম করা ও ওয়েব সিরিজে মনোযোগী হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম