শেরপুরের ঝিনাইগাতীতে পিকাপ ভ্যানের ধাক্কায় আজিম (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ইকবাল (৪০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় দুঘটনাটি ঘটে।
নিহত আজিম শেরপুর সদর উপজেলার পাকুরীয়া ইউনিয়নের মমিনাকান্দা গ্রামের মৃত সাইজ উদ্দিনের ছেলে ও আহত ইকবাল শেরপুর পৌর শহরের দমদমা কালিগঞ্জ এলাকার মৃত আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসীন্দারা জানান, আজিম ও ইকবাল মোটরসাইকেলযোগে উপজেলার গজনী পর্যটন কেন্দ্রে ভ্রমণে আসে। পরে এখান থেকে পার্শ্ববর্তী লাউচাপরা পিকনিক স্পটে যাচ্ছিলেন। গুরুচরণ দুধনই এলাকায় পৌঁছালে দুপুর ২টার দিকে পিছন থেকে একটি পিকাপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরো আজিমের মৃত্যু হয়। গুরুতর আহত ইকবালকে প্রথমে ঝিনাইগাতী ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে থানা পুলিশ আজিমের লাশ উদ্ধার করে। তবে ঘটনার পর পরই পিকাপ ভ্যানটি পালিয়ে যেতে সক্ষম হয়।
আরো পড়ুন: পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
