তরুণীকে ভয় দেখিয়ে ধর্ষণ, বখাটে গ্রেফতার

আপডেট : ১১ জুন ২০২১, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ ঐ ধর্ষককে গ্রেফতার করে। তার নাম মামুন ইসলাম। সে নওগাঁ জেলার মান্দা থানার বেলালদে গ্রামের মৃত আব্বাস মণ্ডলের ছেলে। অভিযোগে জানা গেছে, সাভারের পূর্ব রাজাশনে একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতো বখাটে মামুন। গত চার মাস বিভিন্ন সময়ে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ঐ তরুণী। বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামুনকে প্রধান আসামি করে মামলা দায়ের করে ঐ তরুণী। পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতে এবং ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।