চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর রিমান্ড নামঞ্জুর

আপডেট : ১১ জুন ২০২১, ২২:১১

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় বিএনপির নেতা আসলাম চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীর করা জামিনের আবেদনও আদালত নামঞ্জুর করে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এসব আদেশ দেয়।

আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার সঙ্গে সরকার উত্খাতের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। ২০১৬ সালের ১৫ মে ঢাকায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।