মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চিফ হুইপ, বরিশাল-১ আসনের এমপি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় কৃষক লীগ কার্য নির্বাহী সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর মা, ’৭৫-এর ১৫ আগস্ট কাল রাতের প্রত্যক্ষদর্শী, শহিদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে স্মরণসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাহান আরা আবদুল্লাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক ও নগরবাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আল আমিন। সাহান আরা আবদুল্লাহর দোয়া ও মিলাদ-পূর্ব স্মরণসভায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
স্মরণসভা, দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম হেমায়েত উদ্দিন, আবদুস সাত্তার মোল্লা, অমূল্য রতন হালদার, ফরহাদ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মণ্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
প্রসঙ্গত, গত বছর ৭ জুন রাত সাড়ে ১১টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে শহিদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
