করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা সদর ও উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আরো সাত দিন বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউনের সময়সীমা আজ শনিবার ১২ জুন ভোর ৬টা থেকে ১৮ জুন রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
