কোরিয়া হতে দুই রৌপ্য নিয়ে ফিরছেন আর্চাররা

আপডেট : ১১ জুন ২০২১, ২২:১৮

কোরিয়ার গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এ বাংলাদেশ আরচ্যারি দল অংশগ্রহণ করে। গতকাল টুর্নামেন্টের শেষ দিনে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের শেখ সজিব ও পুষ্পিতা জামান ১৪৬-১৫৫ স্কোরের ব্যবধানে কোরিয়ার কিম ঝংহো এবং চিওয়ানের কাছে হেরে রৌপ্যপদক পায়। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশের শেখ সজিব, হিমু বাছাড় ও আসিফ মাহমুদ কোরিয়ার চোই ইয়য়িহি, ক্যাং ডংইয়ন ও ঝংহোর কাছে হেরে রৌপ্য পান। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের প্রদীপ্ত চাকমা ও রজনী আক্তার ব্রোঞ্জপদক পেয়েছে। ৭ হতে ১১ জুন পর্যন্ত পাঁচ দিনের এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের হয়ে বিকেএসপির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টে বিকেএসপির খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে।