কিশোরগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁসে একজনকে আটকের খবর পাওয়া গেছে। এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির দায়ে গোলাম মেহেদী (১৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা।
অভিযুক্ত গোলাম মেহেদী কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার গোলাম কিবরিয়ার পুত্র।
আরো পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অভিনেত্রী শানু
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে: কমান্ডার বিএন এম শোভন খান জানান, ‘ফেসবুকে ভুয়া আইডি খুলে ভুয়া প্রশ্নপত্র বিক্রির ফাঁদ পেতেছিল গোলাম মেহেদী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দুইজনের নিকট প্রশ্নপত্র বিক্রি কথা স্বীকার করেছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
ইত্তেফাক/অনি
