কোভিড টিকায় জিএসটি ছাড় ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধে : সীতারামন

আপডেট : ১২ জুন ২০২১, ২১:০৫

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, কোভিড টিকার ওপর পণ্য পরিষেবা কর (জিএসটি) থাকছে। তবে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধে ছাড় দেওয়া হবে। গতকাল শনিবার এ সংক্রান্ত এক বৈঠকের পর অর্থমন্ত্রী এ কথা বলেন। —আনন্দবাজার পত্রিকা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, অনেক আবেদন, অনুরোধ জমা পড়লেও কোভিড টিকার ওপর থেকে জিএসটি তুলে নেওয়া হবে না।  তিনি বলেন, এখানে ৫ শতাংশ জিএসটি বহাল থাকবে। ঘোষণা মতো কেন্দ্রই ৭৫ শতাংশ টিকা কিনবে। তার জন্য জিএসটিও দেবে। তবে জিএসটি থেকে যে আয় হবে, তার ৭০ শতাংশই রাজ্যগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া হবে। সীতারামন বলেন, কোভিড চিকিত্সার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ওপর জিএসটি কমানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে দেহের তাপমাত্রা মাপার সরঞ্জামের ওপর ৫ শতাংশ জিএসটি নেওয়া হবে। অ্যাম্বুলেন্সের ওপর জিএসটি নেওয়া হবে ১২ শতাংশ। তবে আরটিপিসিআর যন্ত্র, আরএনএ এক্সট্র্যাকশন যন্ত্র, জিনোম সিকোয়েন্সিং যন্ত্রের ওপর আগের মতোই ১৮ শতাংশ জিএসটি বহাল থাকবে। জিনোম সিকোয়েন্সিং কিটের ওপর আগের মতোই ১২ শতাংশ জিএসটি নেওয়া হবে। পাল্?স অক্সিমিটারের ওপর থেকেও জিএসটি কমিয়ে ১২ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজারের ওপর এবার থেকে ১৮ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ জিএসটি বসবে।