সিরাজগঞ্জে চরাঞ্চলে কাউনের চাষ বাড়ছে

আপডেট : ১২ জুন ২০২১, ২১:১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা চরে শুরু হয়েছে কাউনের আবাদ। চরাঞ্চলের কৃষকরা অন্যান্য ফসলের সঙ্গে কাউনের চাষ করেছে। ফলনও হয়েছে আশাতীত। কাজিপুর উপজেলার মাজনাবাড়ীর কাউনচাষি মোবারক আলী জানান, এবার অনুকূল আবহাওয়ায় কাউনের ফলন ভালো হয়েছে। কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম জানান, এবার ৩১০ হেক্টর জমিতে কাউন চাষ করা হয়েছে। কৃষকদের কাছে আপত্কালীন সময়ে বন্ধুরূপে আর শহরের মানুষের কাছে শখের প্রিয় খাবার হিসেবে কাউন নিঃসন্দেহে ভালো ফসল। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হানিফ জানান, ‘এ বছর জেলার চরগুলোতে ৩৬৫ হেক্টর জমিতে কাউনের আবাদ হয়েছে।’