ত্রিশালে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আপডেট : ১২ জুন ২০২১, ২১:২১

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে শনিবার সকাল ১০টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া মোড় নামক স্থানে শহিদুলের স্ত্রী পারভীন আক্তার ঘরে থাকা সিলিন্ডার গ্যাসে রান্না করার জন্য চুলায় দিয়াশলাই দিলে আগুন ধরে যায়। মুহূর্তেই সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। শহিদুলের চাচাতো ভাই ডা. আবুল হাসিম জানান, আগুনে পারভীনের একটি পা পুড়ে গেছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, ধারণা করা হচ্ছে সিলিন্ডার গ্যাসের লাইন আগে থেকেই খোলা ছিল। যার ফলে দিয়াশলাইয়ে আগুন্র জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।