গাংনীর বামন্দী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় চার কক্ষ পরিদর্শককে বহিষ্কারের খবর পাওয়া গেছে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এ বহিষ্কারাদেশ দেন।
পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া কক্ষ পরিদর্শকরা হলেন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সাত্তার, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিলকিস বানু, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবিয়া আক্তার, ও চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লাইলা আরজুমান্দ বানু।
আরো পড়ুন: যুক্তরাজ্যে প্রাইভেট টিউটর ও কোচিং সেন্টারের শিক্ষকদের পুলিশ রিপোর্ট বাধ্যতামূলক
বামন্দী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল হাদি জানান, ‘আমি সকলকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেছি। মোবাইল ফোন থাকায় ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেছেন।’
ইত্তেফাক/অনি
