কেউ চান সিলেট-গোবিন্দগঞ্জ থেকে শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জ রেলপথ স্থাপন হোক। কেউ চান সিলেট-ছাতক-দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জে রেলপথ হতে হবে। একটি রাষ্ট্রের সব শ্রেণির মানুষের কষ্টার্জিত অর্থে দেশের উন্নয়নকাজ হয়। জাতীয় স্বার্থ বিবেচনায় যে অঞ্চল সর্বোচ্চ অনুন্নত সেখানে সবচেয়ে বেশি উন্নয়নকাজ করতে হবে। এজন্য নীতিনির্ধারণী পর্যায়ে সমস্ত তথ্য-উপাত্ত খুঁটিনাটি পর্যালোচনা করে উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। রশি টানাটানি না করে দ্রুত রেললাইন স্থাপিত হবে—পরিশেষে, এটাই প্রত্যাশা।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট ৩১০০
