বরিশাল অফিস
জি-৭ ভুক্ত দেশের দেওয়া ঋণ, ঋণের সুদ মওকুফ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাতিল করে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর মুক্তিযোদ্ধা পার্কে প্রান্তজন, ক্লিন ও বিডাব্লিউজিইডির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, জি-৭সহ ধনী দেশগুলোর ঋণ ও ঋণের সুদ মওকুফ করে স্বাস্থ্য ও নাগরিক পরিষেবা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। কারণ দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে যা দেশের বাজেটের সমান। ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুসারে এ বছরও বিদেশ থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নিতে হবে। এ বছর ঋণের সুদ হিসাবে ৫৮ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করতে হবে, যা মোট বাজেটের প্রায় ১০ শতাংশও কৃষি, স্বাস্থ্য খাতের মোট বরাদ্দের চেয়েও বেশি। এছাড়া জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও ইতালি মাতারবাড়ী ও মেঘনাঘাট বিদ্যুেকন্দ্রসহ বাংলাদেশে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্রে বিনিয়োগ করছে। তাই জি-৭ ভুক্ত দেশের নেতৃবৃন্দের কাছে তাদের দেওয়া ঋণ, ঋণের সুদ মওকুফ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাতিলের দাবি জানান বক্তারা।
