দিনমজুরকে ধরে মোটা অংকের চাঁদা আদায়ের অভিযোগে দুই ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কামারপাড়া ও চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে দুই ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার (১২ জুন) মির্জাপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ আহমেদ কামারপাড়া ও চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে ভুয়া পুলিশ সদস্য সুজন ও রাফিকে গ্রেফতার করেছে। অপর সদস্য রফিক দেওয়ান পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কামারপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন (২৯) এবং চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি (২৬)। অপরজন ভুয়া পুলিশ সদস্য রকিব দেওয়ানের ছেলে লোকমান দেওয়ান (২৮) পলাতক রয়েছে।
আজ রবিবার মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গত (২৬ মে ) কামারপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন (২৯) নিজেকে এসআই, চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি (২৬) এবং রকিব দেওয়ানের ছেলে লোকমান দেওয়ান (২৮) কনস্টটেবল পরিচয় দিয়ে কামারপাড়া গ্রামের মো. কদ্দুছ মিয়ার বাড়িতে ধানকাটা এক শ্রমকিকে ধরে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। তার কাছে বেশী টাকা না থাকায় তিন হাজার টাকা দিয়ে ছাড়া পান। তিনি ছাড়া পেয়ে ফিরে এসে বাড়ির মালিকসহ লোকজনকে ঘটনানাটি খুলে বলেন।

এদিকে এলাকায় অভিযোগ রয়েছে, তারা মাঝে মধ্যেই ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকজনকে জিম্মি করে নানা ভাবে টাকা পয়সা ও মালামাল হাতিয়ে নিচ্ছে। দিন মজুরের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মির্জাপুর থানা পুলিশ জানতে পেরে প্রতারক চক্রের সদস্যদের ধরতে মাঠে নামেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. উয়েজ আহম্মেদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুয়া পুলিশ সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনা সুজন ও রাফি স্বীকার করেছে। মির্জাপুর থানায় নিয়মিত মামলার পর তাদরে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে আনা হবে বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/এনএ
