সৈয়দ মাহবুব হাসান আমিরী
প্রভাষক, আইসিটি
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই এবছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি পাঠ্যবইয়ের কেবল প্রথম, দ্বিতীয় ও চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে। সেই আলোকেই তোমাদের জন্য একটি প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন উপস্থাপন করছি।
গতকালের পর-
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
মানিতা মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ফাইল ওপেন করে তাতে বিদ্যালয়ের দেওয়া আইসিটি বিষয়ের অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করলো এবং ফাইলটি ভবিষ্যত ব্যবহারের জন্য ICT Assignment.docx নামে সংরক্ষণ করে রাখলো।
১৮। মানিতা প্রথম কাজটি করতে সাহায্য নিয়েছিল কোনটির?
(ক) New (খ) Open (গ) Save (ঘ) Save as
১৯। মানিতা শেষ কাজটি করার জন্য সাহায্য নিতে পারে-
i. Save ii. New iii. Save as
নিচের কোনটি সঠিক?
(ক) i এবং ii (খ) i এবং iii
(গ) ii এবং iii (ঘ) i, ii এবং iii
২০। ফন্ট থাকে কোন ট্যাবে?
(ক) Home (খ) Insert
(গ) View (ঘ) Review
২১। স্প্রেডশিটে কলাম ও সারি থাকার কারণে-
(ক) উপাত্ত বিশ্লেষণ সহজ হয়
(খ) উপাত্ত উপস্থাপন সহজ হয়
(গ) উপাত্ত প্রক্রিয়াকরণ সহজ হয় (ঘ) উপাত্ত শ্রেণিকরণ সহজ হয়
২২। ওয়ার্কশিট কী?
(ক) অনেকগুলো সারির সমন্বয় (খ) একটি সম্পূর্ণ ডাটাবেজ
(গ) অনেকগুলো কলামের সমন্বয় (ঘ) বহুঘর বিশিষ্ট একটি হিসাবের ছক
২৩। চার্ট স্প্রেডশিটে গুণফল বের করা যায়-
i.সরাসরি ii.সূত্র লিখে
iii.ফাংশন ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
(ক) i এবং ii (খ) i এবং iii
(গ) ii এবং iii (ঘ) i, ii এবং iii
২৪। ‘=’ চিহ্নটি কোন সেলে ব্যবহার করা হয়?
(ক) যে সেলে নাম্বার থাকে (খ) যে সেলে রেজাল্ট হয়
(গ) যে সেলে কমেন্ট থাকে (ঘ) যে সেলে গ্রাফ থাকে
২৫। B5 সেলে সংরক্ষিত পরিমাণের শতকরা ৩০ হিসাব করার জন্য সঠিক ফর্মূলা কোনটি?
(ক) B5/30x100 (খ) sum(B5x100/30)
(গ) B5x30% (ঘ) B5/30%
উত্তর:১৮.ক ১৯.খ ২০.ক ২১.ঘ ২২.ঘ ২৩.গ ২৪.খ ২৫.গ
