পাইকগাছায় হলুদ আবাদে ব্যস্ত কৃষক

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৫

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় পুরোদমে শুরু হয়েছে হলুদ আবাদ। বর্তমানে চাষিরা হলুদের বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১২৫ হেক্টর জমিতে হলুদের আবাদ হচ্ছে। নাছিরপুর গ্রামের হলুদচাষি মো. নজরুল ইসলাম ও জাকির হোসেন জানান, এক বিঘা জমিতে হলুদ রোপণ করতে প্রায় ২০০ কেজি বীজের প্রয়োজন হয়। হলুদ চাষের জন্য এ বছর আবহাওয়া ভালো রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, হলুদচাষিদের কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে হলুদের আবাদ ভালো হবে।