পলিথিন শপিং ব্যাগ নয়, পাটের ব্যাগ

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৯

বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহূত হচ্ছে অনেক বছর ধরে। বর্তমানে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বেড়ে গেছে বহুগুণে। প্ল­াস্টিক এমন একটি পণ্য যা পচে না গলে না; পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। এর প্রভাবে মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে। প্রকৃতিতে প্ল­াস্টিক মিশে যেতে সময় লাগে ৪০০ থেকে ৫০০ বছর। ফলে পানি গাছের ভিতর পৌঁছাতে পারে না। গবেষকরা অস্ট্রেলিয়া উপকূলে প্রতি দুটির মধ্যে একটি সামুদ্রিক পাখির দেহে প্ল­াস্টিকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এই প্রবণতা বাড়লে ২০৫০ সালের মধ্যে ৯৫ শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। বিশেষ করে মাছ, শামু্ক, কুমির ইত্যাদি প্রাণী ঝুঁকির সম্মুখীন। গবেষকদের মতে, এসব প্ল­াস্টিক কণা যেসব রাসায়নিক পদার্থ বহন করে তা মানুষের প্রজনন ক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলে এবং জেনেটিক পরিবর্তন ও ক্যান্সার রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এর পরিবর্তে বায়ো প্ল­াস্টিক ব্যাগ উদ্ভিদের মতো পচে। অতএব, পরিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষায় পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। পরিশেষে, পলিথিন ব্যাগ নিষিদ্ধ করতে সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. লুত্ফুল খাবির ফয়সাল

কাদেরাবাদ হাউজিং, মোহাম্মাদপুর, ঢাকা