রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদান

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:০১

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজী ছানাউল হক যোগদান করেছেন। গতকাল রবিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি যোগদান করেন। পরপর তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালনে অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকারকে তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে সম্প্রতি নিয়োগ দিয়েছে সরকার। গত ৩০ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে যা ৬ জুন বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন লাভ করে। —প্রেস বিজ্ঞপ্তি