বাজারে ওয়াশিং মেশিনের নতুন মডেল এনেছে ওয়ালটন

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:০২

ওয়াশিং মেশিনের নতুন আরেকটি প্রোডাকশন লাইন চালু করল ওয়ালটন। যেখানে তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তির টপ লোডিং ওয়াশিং মেশিন। এর ফলে ওয়ালটন ওয়াশিং মেশিন কারখানায় প্রোডাকশন লাইনের সংখ্যা দাঁড়াল দুইটিতে। ৫ লাখ বর্গফুট আয়তনের ওয়ালটন ওয়াশিং মেশিন কারখানায় মাসিক উত্পাদনক্ষমতা বর্তমানে ৫০ হাজার ইউনিট। কর্মীর সংখ্যা ১ হাজারেরও বেশি। একই সঙ্গে অত্যাধুনিক ফিচারের ‘এটিজি৮০’ মডেলের নতুন একটি ওয়াশিং মেশিন উদ্বোধন করা হয়। গত শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় নতুন প্রোডাকশন লাইন এবং নতুন মডেলের ওয়াশিং মেশিনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক তাহমিনা আফরোজ তান্না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক কর্নেল (অব.) শাহাদাত আলম প্রমুখ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না বলেন, ওয়াশিং মেশিন অত্যন্ত প্রয়োজনীয় একটি গৃহস্থালি পণ্য হিসেবে স্বীকৃতি পাচ্ছে। কোভিড-১৯ দুর্যোগে এই পণ্যটির প্রয়োজনীয়তা আরো বেশি অনুভূত হচ্ছে।  —প্রেস বিজ্ঞপ্তি