অ্যান্ড্রয়েড ফোনে ডাটা সাশ্রয়ের উপায়

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬

অ্যান্ড্রয়েড   কর্নার

 

মাহবুব শরীফ

 

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, এমন অনেকেই ইন্টারনেট ব্যবহারের জন্য ছোট ছোট ডাটা প্যাক কিনে থাকেন। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসে সাধারণ ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি আরও বিভিন্ন কাজে ডাটা খরচ হয়ে যায় যার ফলে খুব বেশি সময় ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয় না। কিন্তু কিছু উপায় মেনে চললে ব্রাউজিংয়ের বাইরে ইন্টারনেট খরচ বন্ধ করা যায় বা একেবারেই কমিয়ে আনা যায়।

ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ রাখা :অ্যান্ড্রয়েড ফোনে ডাটা কানেকশন চালু রাখলে সাধারণত বিভিন্ন অ্যাপ আপডেট বা অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য ইন্টারনেট ব্যবহার করে। তাই সেটিংস থেকে Data Usage অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার বন্ধ রাখতে হবে।

অনলাইন স্ট্রিমিং না করা : গান শোনা কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে অনেকেই লাইভ স্ট্রিমিং সুবিধাটি ব্যবহার করেন। তবে এতে অত্যাধিক ডাটা খরচ হয়।

ডাটার ব্যবহার ট্র্যাক করা : কোন অ্যাপে কতটুকু ডাটা খরচ হচ্ছে, তাতে চোখ রাখুন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি ডাটা খরচ করে।

পুশ নোটিফিকেশন বন্ধ রাখা :অনেক ক্ষেত্রেই বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন দেখা যায় নোটিফিকেশন বারে। কিছু কিছু অ্যাপ ইন্টারনেট সংযোগ পেলেই পুশ নোটিফিকেশন দিতে শুরু করে। তাই পুশ নোটিফিকেশন বন্ধ রাখলেও ইন্টারনেট সাশ্রয় হবে।