তথ্যপ্রযুক্তি ডেস্ক
যারা নতুন স্মার্টফোন কিনতে আগ্রহী তারা হয়তো চিন্তায় পড়েন সস্তায় কোন মডেলের স্মার্টফোন কেনা যায় তা নিয়ে। যারা এমন ভাবছেন তাদের জন্য সুখবর হলো— দেশের বাজারে মধ্যম বাজেটের বেশ কয়েকটি স্মার্টফোন রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম একটি মডেল ‘প্রিমো আরফাইভ প্লাস’। যার নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ফোনটির বাজার মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা।
স্মার্টফোনটি সম্পর্কে প্রতিষ্ঠানটির সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, এ ফোনটি ‘আর’ সিরিজের ‘প্রিমো আরফাইভ’ মডেলের আপগ্রেডেড ভার্সন। আগের মডেলটি ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে র্যামসহ বেশকিছু ফিচার বাড়িয়ে নতুন মডেলটি বাজারে ছেড়েছে ওয়ালটন।
তিনি জানান, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত ‘প্রিমো আরফাইভ প্লাস’ মডেলে ব্যবহূত হয়েছে ১৪৪০ বাই ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭২ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্সসমৃদ্ধ এ ফোনে রয়েছে ১.৩ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর, ৩ জিবি ডিডিআরথ্রি র্যাম, ১৬ জিবি স্টোরেজ এবং ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর পেছনে আছে এফ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যাতে পোর্টরেইড, টাইম ল্যাপস, সুপার পিক্সেলসহ বিভিন্ন আকর্ষণীয় মোডে ছবি তোলার সুবিধা রয়েছে। এর সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এলইডি ফ্ল্যাশযুক্ত উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। নীল এবং কালো রঙের ওটিজি সাপোর্টেড ফোনটির সুরক্ষায় রয়েছে ফেস আনলক ও ফিংগারপ্রিন্ট সেন্সর।
