গাজীপুর ও কেরানীগঞ্জে গৃহবধূসহ তিন জনের লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:৪৪

ইত্তেফাক ডেস্ক

গাজীপুর ও কেরানীগঞ্জ থেকে গৃহবধূসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর প্রতিনিধি ও সংবাদদাতার।

গাজীপুর :গাজীপুরে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নগরীর কোনাবাড়ী জরুন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসান (১৬) শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পোড়াগাঁও এলাকার মনির হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় বাসা ভাড়া থেকে মাদ্রাসায় লেখাপড়া করত।

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জে একই এলাকা থেকে গৃহবধূ রোকসানা বেগম (৩৮) ও অজ্ঞাত পরিচয় (২১) এক যুবকের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানাপুলিশ। ১৩ জুন ভোরে ও ১২ জুন রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইন্তা পশ্চিমপাড়া ও সারিঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত রোকসানা বেগম তেঘুরিয়া ইউনিয়নের আলুকান্দা গ্রামের আব্দুল আউয়াল মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ১২ জুন আইন্তা সারিঘাট রাসেলের রেস্টুরেন্টের সামনে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২১) লাশ উদ্ধার করা হয়েছে।